নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে ৩ হাজার ৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

Date: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
news-banner
ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩ হাজার ৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে এসব ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রোগীদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতেও এসব কিট সহায়ক ভূমিকা রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave Your Comments