শহীদ শরীফ ওসমান বিন হাদী হ/ত্যা/র দ্রুত বিচার, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হ/ত্যা/কাণ্ডের বিচারের দাবিসহ তিন দফা দাবি আদায়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে পথযাত্রা করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমার নেতৃত্বে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়। সৈয়দপুরে কর্মসূচি শেষে রাত ৮টার দিকে তারা নীলফামারী শহরের উদ্দেশে রওনা দেন।
এর আগে বুধবার (৭ অক্টোবর) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মধ্য দিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির প্রথম দিনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদেরও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
সৈয়দপুরে পাচঁ মাথা মোড় পুলিশ বক্সের সামনে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী হ/ত্যা/কাণ্ডের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও হত্যার পেছনে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো তারা প্রত্যাশিত সুস্পষ্ট বার্তা পাননি।
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের এ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অব্যাহত রয়েছে।