ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কেশব সুমন সরকারের পিতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর ৫-৬ (মিঠাপুকুর ও পীরগঞ্জ) আসনে বিএনপির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "প্রিয়জনকে হারানোর এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি মহান সৃষ্টিকর্তা তাঁদের দান করুন।"