মাদারীপুর শিবচর উপজেলা ভদ্রাসন তদন্ত কেন্দ্র ১০০বেশি হারানো মোবাইল উদ্ধার,প্রকৃতিক মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
১৫ অক্টোবর ২০২৬ইং
শিবচর উপজেলা ভদ্রাসন তদন্ত কেন্দ্রে হারিয়ে যাওয়া ১০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএসআই (নিঃ) শরিফুল হক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিক মোঃ ফারুক দেওয়ান একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে কাজ করে সাইবার সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের শনাক্ত করে সেগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। ফোন উদ্ধারে সহযোগিতার জন্য তাঁরা শিবচর উপজেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার সেল নিয়মিত কাজ করছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও পেশাদারত্বের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে শিপচর জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।