শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার শ্রীমঙ্গল

Date: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
news-banner
শ্রীমঙ্গল থানা পুলিশের এক সফল অভিযানে ২৪ বোতল বিদেশী (ভারতীয়) মদসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০:২৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল ও এসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় অভিযান চালান।
অভিযানকালে স্থানীয় বাসিন্দা আসামি মোহাম্মদ লিটন মিয়া (৩৬) [পিতা: মোহাম্মদ রফিক মিয়া, সাং- পূর্ব নোয়াগাঁও, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার]-র হেফাজত থেকে ২৪ বোতল ভারতীয় SEAGRAM'S BLENDERS PRIDE মদ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave Your Comments