সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের অর্থায়নে ১ হাজার পিস শাড়ি বিতরণ করেছেন, চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম আকন্দ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের গরিব দুঃখী মানুষের মাঝে শাড়ি বিতরণ করেন, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন, তাড়াশ ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ আরও অনেকে। ইতিমধ্যেই তিনি জনপ্রতিনিধি না হয়েও যিনি সাধারণ মানুষের আস্থার প্রথিক। জহুরুল ইসলাম আকন্দ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন নিরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কারসহ নানা জনসেবামূলক কাজ। সারেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার থেকে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে করে যাচ্ছেন, এই মানবতার ফেরিওয়ালা জহুরুল ইসলাম আকন্দ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে খাদেম হয়ে জনগণের পাশে থাকতে চান।