বন্দর ধামগড় ইউপি ১নং ওয়ার্ড ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

বন্দর প্রতিনিধিঃ

Date: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
news-banner
সারা দেশের ন্যায় নারায়নগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড কাজীপাড়া এলাকায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সকাল ৮ ঘটিকায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফিক। তথ্য সংগ্রহে আয়েশা আক্তার আনিশা সহ ৮জন প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের "আই হেভ এ প্লান" স্বপ্ন বাসৃতবায়ন ও হত দরিদ্রদের সয়ং সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। তথ্য সংগ্রহ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবেদনের নিয়ম ফ্যামিলি কার্ডের জন্য সাধারণ মানুষকে কোনো আবেদন করতে হবে না বা কোনো সরকারি অফিসে যেতে হবে না। প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তবে কারা ফ্যামিলি কার্ড পাবেন মূলত অতিদরিদ্র, দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলো এই কার্ডের মাধ্যমে আর্থিক ও খাদ্য সহায়তা পাবে। পরিবার প্রধান হিসেবে নারী বা মায়ের নামে কার্ড ইস্যু করা হবে। আর কারা পাবেন না তাও বিস্তারিত বলা হয়েছে। সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন বা পেনশনভোগী, বাণিজ্যিক লাইসেন্সধারী, বড় ব্যবসায়ী, কিংবা গাড়ি, এসি বা ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র রয়েছে এমন পরিবার এই কার্ডের আওতাভুক্ত হবে না। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বা নিবন্ধনের জন্য কোনো ফি লাগবে না। এ নিয়ে কোনো অনিয়ম বা টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা ১০৯৮ নম্বরে জানাতে বলা হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে বৈষম্যের কোনো সুযোগ নেই। পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। ফ্যামিলি কার্ডের জন্য কাউকে আবেদন করতে হবে না। যেতে হবে না কোনও সরকারি দফতরে।

Leave Your Comments