পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর)উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়ার আয়োজনে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুর ইসলাম শাহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান,রেজাউল করিম শাহীন,উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান: সুলতানা রাজিয়া,পঞ্চগড়-১ আসনের এমপির পিএস,মাহমুদুল হাসান।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন, অরুনাংশু চন্দ্র সেন (সভাপতি), হরিস চন্দ্র রায় (সাধারণ সম্পাদক) দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম, ভজনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম এবং ৩ নং সদর এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার (বস্ত্র) হস্তান্তর করা হয়।