রংপুরে পিতা-মাতার কবর জিয়ারত করলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেল রংপুর নগরীর নূরপুর কবরস্থানে তাঁর প্রয়াত পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন। জিয়ারতকালে তিনি মা-বাবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আগামীকাল ২০ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুর আগমন এবং পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনি রংপুরে পৌঁছান। এরপর তিনি স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় রংপুর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments