সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পথসভায় প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং দেশে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের বিষয়টি উল্লেখ করেন। এ সময় রংপুর সদর উপজেলাবাসীর পক্ষ থেকে সদর উপজেলা কমপ্লেক্সটি উপজেলার মাটিতে বাস্তবায়নের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। উক্ত পথসভায় রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সদ্যপুস্করনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলার দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক জুয়েল ও মতিকুর রহমান এবং খলেয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেম্বার উপস্থিত ছিলেন। এছাড়াও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ রাজ এবং সদর উপজেলা সদস্য সচিব রাকিব হাসানসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।