হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ

রংপুর প্রতিনিধি :

Date: মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান মাহমুদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিদেবপুর ইউনিয়নের সকল পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন। গত সোমবার রাতে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন এবং পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদার রহমান মাসুদ,পুষ্পজিত মহন্ত, যুব নেতা সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave Your Comments