ময়মনসিংহে প্রাইভেটকার ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনায় আহত-১

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
news-banner
ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
২১ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুরের কোদালধর বাজার এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি সিএনজি যাত্রী আলাউদ্দিন (৫৫)উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মৃত আলী হোসেনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে,ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি সিএনজি এবং শেরপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন এবং ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave Your Comments