ময়মনসিংহে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
news-banner
ময়মনসিংহে ইসলাম ধর্মের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
হলফনামা (এফিডেভিট) সূত্রে জানাগেছে, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও কারো প্ররোচনা ছাড়া নোটারী পাবলিক/আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে এফিডেভিট সম্পাদনের মাধ্যমে ধর্ম পরিবর্তনের ঘোষণা দেন এবং স্থানীয় মৌলভীর মাধ্যমে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হিন্দু (সনাতন) ধর্ম ত্যাগ করে কালেমা অর্থাৎ "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সঃ) পড়ে ও অন্যান্য সকল রীতি মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
 ইসলাম ধর্ম গ্রহণের পূর্বের নাম [উলেখ্য: তাঁর আগের সনাতন ধর্মের নাম] উত্তম চন্দ্র দে,জন্ম তারিখ ০১/০১/১৯৮৬ খ্রী. পিতা বিনয় চন্দ্র দে,মাতা লক্ষী রানী,সাং রঘুরামপুর,পোঃ শম্ভুগঞ্জ, থানা ময়মনসিংহ সদর, জেলা ময়মনসিংহ, পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে মোঃ উমর হাসান।
এ বিষয়ে তিনি জানান,দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন নীতি-আদর্শ ও শিক্ষা নিয়ে পড়াশোনা ও অনুধাবন করে আসছিলেন। ইসলামের মহান আদর্শ ও সাম্যবাদের প্রতি অনুরাগী হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গত ২৭/০২/২০২৬ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট আহসান উল্লাহ্ (আনার)-এর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এফিডেভিট মূলে তিনি এই ঘোষণা প্রদান করেন। এখন থেকে তিনি তাঁর নতুন মুসলিম নামেই সর্বক্ষেত্রে পরিচিত হবেন বলে এফিডেভিটে উল্লেখ করা হয়েছে।

Leave Your Comments