আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব রবিউল আউয়াল রবি। সৈয়দপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনি প্রচারণায় নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল আউয়াল রবি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সাথে তার সুসম্পর্ক ও মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। পৌরবাসীকে একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও নাগরিক সুবিধা সম্বলিত আধুনিক নগরী উপহার দেওয়াই তার মূল লক্ষ্য।
এ বিষয়ে রবিউল আউয়াল রবি জানান, "আমি কোনো একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীর হয়ে নয়, বরং সমগ্র সৈয়দপুর পৌরসভার সর্বস্তরের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং পৌর এলাকাকে সুন্দর ও সুসংগঠিত করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিব। আশা করি দলমত নির্বিশেষে সকল পৌরবাসী আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে সমর্থন করবেন।"
তিনি এলাকার সর্বস্তরের জনগণ, মুরব্বি ও যুবসমাজকে তার সাথে থেকে সমৃদ্ধ ও আধুনিক সৈয়দপুর গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।