তেঁতুলিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

Date: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)" শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস প্রশিক্ষণ’ শুরু হয়েছে। 

বুধবার(২৮অক্টোবর)সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২), সমাজসেবা অধিদপ্তর'-এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, পঞ্চগড়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুজ সাকিব। তেঁতুলিয়া বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু নোমান এনাম এবং ৩ নম্বর সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave Your Comments