শরণখোলায় বলেশ্বর নদীর চরে এক শিশুর মৃত্যু দেহ পাওয়া গেছে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী জিলবুনিয়া এলাকার নদীর চরে এক শিশুর মৃত দেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দেড় থেকে দুই বছর ওই শিশুর বয়স হতে পারে। ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার জনৈক এক ব্যক্তি ভাসমান কাঠ কুড়াতে যেয়ে ওই শিশুর মৃত্যু দেহ নদীর চরে দেখতে পায়। পরে বিষয়টা থানা পুলিশকে অবহিত করলে শরণখোলা থানা পুলিশের অফিসার ইন চার্জ রোকেয়া খানম ঘটনাস্থলে পৌঁছেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী জিলবুনিয়া এলাকায় এক ব্যক্তি নদীর চরে কাঠ কুড়াতে গিয়ে দেড় থেকে দুই বছরের এক শিশুর মৃত্যু দেখতে পায়। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি জানায় শিশুর মুখ ও‌ শরীরে বিভিন্ন অংশ পচে গিয়েছে। যার জন্য তাকে সনাক্ত করার মত কোন অবস্থা নেই। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকে ধারণা করছেন জোয়ারের পানিতে ওই মৃতদেহটি ভেসে এসেছে। 
এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং শিশুর মৃতদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Leave Your Comments