রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জ সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছারোয়ার আকন্দের বিরুদ্ধে বিএনপি নেতার ওপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, ও মিথ্যা নিউজের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম তোতা। লিখিত বক্তব্যে তিনি ছারোয়ার আকন্দের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদ জানান। এ সময় অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানানো হয় বলে আয়োজকদের বক্তব্য থেকে জানান গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. মোন্নাফ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। থানায় দাযের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

Leave Your Comments