গঙ্গাচড়ায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
news-banner
সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন আয়োজনে ‘বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে "হাত ধোয়ার নায়ক হন" প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কৃষি অফিসার মো. রুবেল হুসেন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আবু মো. আলেমুল বাশার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহাফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী জয়া সান্যাল, সমবায় অফিসার মো. আবতাবুজ্জামান চয়ন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা,মৌসুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব হাত ধোঁয়া দিবস শুধু নামেমাত্র পালনের বিষয় নয়। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর নিয়মানুযায়ী হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমেই প্রায় ৯০ শতাংশ রোগ থেকে সুস্থ ও নিরাপদ জীবন যাপন করা সম্ভব।
পরিশেষে, উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর উপকারিতা নিজ পরিবার এবং প্রতিবেশীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave Your Comments