সাফল্যের ৪৫ বছর উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ণাঢ্য আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া অডিটরিয়ামে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলা ও সকল উপজেলা থেকে কমিটির গণমাধ্যম কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ১৯৮২ সালের ১২ ই ফেব্রুয়ারী তা প্রতিষ্ঠিত করেন এবং আজ হাঁটি হাঁটি পা পা করে তা সারা দেশ সহ বর্তমানে দক্ষিণ এশিয়ায় ইহা সম্প্রসারিত হচ্ছে।এই সংস্থাকে যাতে আরো গতিশীল করা যায় সেই উপলক্ষে বক্তারা বিষদ আলোচনা করেন এবং বস্তনিষ্ট সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার এই সমাবেশে সংস্থার সভাপতি মোহাম্মদ আলমগীর গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোঃ জাকারিয়া তাহের সুমন(এমপি)।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম,প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান শাহিন সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেক গুণীজন।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের সভাপতি সাধারণ সম্পাদগণ বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে মূল্যবান গিফটের ব্যবস্থাসহ রেফেল ড্র সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
উক্ত জাতীয় সাংবাদিক সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর গণি ও মহা নির্বাচিত হয়েছেন মোঃ মনজুর হোসেন।