শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল,

Date: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।গত বুধবার দিবাগত রাতে (৪ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শিপন মিয়া ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শিপন মিয়াকে আটক করা হয়। তবে এ সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস—সর্বমোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত শিপন মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

Leave Your Comments