শরণখোলায় ৩১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
news-banner
শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩শ১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুমান মীর (৩১) কে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বুধবার ৪ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের মাদককারবারী রুমান মীরের বাড়ীতে অভিযান চালিয়ে রুমানকে আটক করে। এ সময় রুমানের ঘর তল্লাশি করে পুলিশ ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, আটক রুমান একজন চিহ্নিত মাদককারকবারী। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা ও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারকৃত রুমান মীরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

Leave Your Comments