সৈয়দপুরে চলন্ত চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃ/ত্যু

সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মো. আবদুর রাজ্জাক (৫৫) নামে এক যাত্রীর মৃ/ত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩০০ গজ উত্তরে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রী আবদুর রাজ্জাক। এ সময় অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথা, বাম হাত ও বাম পায়ে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ/ত্যু হয়।

নিহত আবদুর রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সাহাপাড়া গ্রামের মৃত সোফিয়া রহমানের ছেলে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃ/ত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave Your Comments