রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা। গতকাল মঙ্গলবার খলেয়া ইউনিয়নের শ্রী শ্রী শ্যামাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা বলেন, "হিন্দু-মুসলিমের অটুট বন্ধন বজায় রেখে সবাইকে মিলেমিশে এই দেশ গড়তে হবে। বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি রক্ষার এই ধারা অব্যাহত থাকবে।"