রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক আউয়াল

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
news-banner
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির (সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) ইউনিট শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মামুনুর রশিদ (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেবুবুল ইসলাম আউয়াল মনোনীত হয়েছেন।কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— কার্যকরী সভাপতি মো. কামরুজ্জামান, সহ-সভাপতি মো. তোহাদ্দেস হোসেন ডালিম ও মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আহম্মেদ মজুমদার (বাবু), সহ-যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদুল হক, অর্থ-সম্পাদক মো. আতাউর রহমান, মহিলা সম্পাদিকা মোছা. শাহীদা পারভীন, সহ-মহিলা সম্পাদিকা মোছা. খোরশেদা বেগম (বেবী), দপ্তর সম্পাদক মো. নাজমুল আলম, সমবায় সম্পাদক মো. এমদাদুল হক, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক মো. লেবু মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহীন মিয়া ইমন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হাসান রিংকু, মো. শাহিনুর ইসলাম, মো. হোসেন আলী (বাবু) এবং শ্রী জুয়েল বাসকোর। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হাসপাতালের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave Your Comments