গ্রামবাংলার চিরায়িত রুপ ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল দাকোপের চড়া নদী। বৈঠার ছন্দময় টান, মাঝিদের সম্মিলিত জয়ধ্বনি আর কাঁসির আওয়াজে নদীতে চলে নৌকার প্রতিযোগিতা। এ আয়োজন দেখতে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ। অনেকে ছোট নৌকা চড়ে নদীতে অবস্থান নিয়ে উপভোগ করেন প্রতিযোগিতা।আজ শুক্রবার বিকালে উপজেলার দাকোপের বাজুয়া চড়া নদীতে এ নৌকা বাইচের আয়োজন করে বাজুয়া সব্যসাচী ক্লাব ও খুটাখালী অগ্রগামী যুবসংঘ।। প্রতিযোগিতায় বিভিন্ন নামে সজ্জিত চারটি নৌকা অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে দিপাবলী আয়োজক কমিটির সভাপতি পার্থ সাহার সভিত্বে প্রধান অতিধির আসন অলিংকিত ও উদ্বোধন করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমীর এজাজ খান।এসময় এমপি আমীর এজাজ খান বলেন,নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়,এটি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপুর্ণ অংশ।এমন আয়োজন ভবিষৎ প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিৎকে পরিচিত করার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

উক্ত অসুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহবাহক মোজাফফর হোসেন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের খুলনা সদস্য সচিব দীপক কুমার সরদার,,পৌর রিএনপির সাবেক সদস্য সচিব মোঃআলআমিন সানা,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুলাহ আলমামুন।
উদ্বোধনের পরপরই বৈঠার তালে শুরু হয় নৌকাগুলোর প্রতিযোগিতা। নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে নদীর দুই তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়। প্রতিযোগিতা শেষে প্রথম স্হান অধিকার করেন দুরুন্ত নৌকা চাল্লির চক শান্তা , দ্বিতীয় স্হান অধিকার করে শ্রেয়া নৌকা সিটেবুনিয়া দাকোপ, ও তৃতীয় স্থান অর্জনকারী স্বপ্ন তরী দাকোপ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।প্রথম পুরস্কার পদান করেছেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃশামীম হোসেন,দিতীয় নৌকার পুরস্কার করেছেন দীপাবলী আয়োজক কমিটি,তিতীয় নৌকার পুরস্কার বিতরণ করেছেন আকবর তালুকদার।