২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুর সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। এ সময় কৃষকদের মাঝে সরিষার বীজ এবং জনপ্রতি ২০ কেজি করে সার বিতরণ করা হয়। বিতরণকালে কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।