অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপি'র কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিঃ যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেলন, নাঈম সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,"১৬ বছর ধরে লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পার্শ্ববর্তী একটি দেশে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।তাদের লুটের টাকা দিয়ে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে
দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।"
তারা আরও বলেন,"শত ষড়যন্ত্র করলেও ফ্যাসিস্ট হাসিনা ও তার সন্ত্রাসী দল আওয়ামী লীগকে বাংলার জনগণ কোনদিন মেনে নেবে না। বক্তারা, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।"