সিদ্ধিরগঞ্জে গাজীর সাবেক সহকারী শামীম সহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মারুফ আলমঃ

Date: শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গোলাম দস্তগীর গাজীর সাবেক ঘনিষ্ঠ সহকারী শামীমসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি আনোয়ার। তিনি কুমিল্লা জেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শামীম নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহকারী ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি গাজীর বিভিন্ন সম্পদের দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এই দুই ব্যক্তি বেশ কয়েক দিন ধরে এনায়েতনগর এলাকার দুটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে স্থানীয় এলাকাবাসী এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার ও মহানগর যুবদলের সদস্য মনজুরুল আলম মুসাসহ স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে তাঁদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave Your Comments