সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান রাম জীবন কুন্ডুর

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
news-banner
রংপুরের পাগলাপীরে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ কামনায় এক মতবিনিময় সভা ও প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম জীবন কুন্ডু। সভাপতির বক্তব্যে রাম জীবন কুন্ডু বলেন, "আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব পাশে দাঁড়ালে সমাজে আস্থার পরিবেশ তৈরি হয়।" তিনি ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। এছাড়াও জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন।

Leave Your Comments