রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভাপতিত্ব করেন,নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোজাফফর হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের খেলায়েত মজলিসের সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল রউফ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান, রায়গঞ্জ উপজেলার কৃষক দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভদ্রঘাট তালুকদার পাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আব্দুর রউফ,বেতুয়া মাদ্রাসার মুহতামিম মোঃ আব্দুল বাছেদ খান। নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩১ টি প্রতিষ্ঠানের ৩২০ জনকে ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে ১০০ জন, সাধারণ গ্রেডে ২২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Leave Your Comments