সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া বাজার এলাকায় চোলাইমদ সেবনকালে সাজু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন শুক্রবার (১৭ এপ্রিল) এস আই নীল কোমল চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ধানগড়া বাজারের ঘোষবাড়ী এলাকার একটি বাড়ির পেছনে মাদক সেবনকালে সাজু সরদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ধানগড়া মহল্লার মৃত কাশেম ঠাটারুর ছেলে সাজু সরদার (৩৮)। গ্রেফতারকৃত আসামিকে রায়গঞ্জ উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য পরীক্ষা শেষে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।