নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

Date: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
news-banner
 ১৮ এপ্রিল (শনিবার) ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ)। চলতি বছর পুলিশ লাইন্স স্কুল থেকে ৯৫ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এর প্রধান শিক্ষক জনাব মো: নজরুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments