রংপুরের গঙ্গাচড়ায উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকথায় এবং জাতীয় বিজ্ঞান ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে ২ দিন ব্যাপী মেলা, বিজ্ঞান ও অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. আলেমুল বাসার, প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, কৃষি অফিসার রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মো. আরিফ মাহফুজ, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, সমবায় অফিসার আবতাবুজ্জামান, অধ্যক্ষ নূরন নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার জনস্বাস্থ্য প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে স্টল গুলো উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগন পরিদর্শন করেন।