এনসিপি রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন অধ্যাপক আবু রেজা

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
news-banner
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে রংপুর জেলা আহবায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিটির বর্তমান যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহ-কে ‘ভারপ্রাপ্ত সদস্য সচিব’ হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।গত শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির দপ্তর সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে গঠিত রংপুর জেলা আহবায়ক কমিটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সাংগঠনিক এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। রংপুর জেলায় দলের আদর্শ প্রচার এবং দলীয় কার্যক্রম বেগবান করতে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব কার্যকর ভূমিকা রাখবেন বলে কেন্দ্রীয় কমিটি আশাবাদ ব্যক্ত করেছে।

Leave Your Comments