শিশুদের মাঝে মিতব্যয়িতা ও জমানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ‘সঞ্চয়ী ব্যাংক ও নতুন টাকা উপহার দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জামরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘সঞ্চয়ী ব্যাংক’ এবং সঞ্চয় শুরু করার জন্য উপহার হিসেবে ‘নতুন টাকা’ বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়াসহ বিভিন্ন গণমাধ্যমকমী ও শিশুস্বর্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারা শিশুস্বর্গের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, উপহার হিসেবে নতুন টাকা এবং ব্যাংক পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত। এটি তাদের মানসিক বিকাশে এবং অর্থের সঠিক ব্যবহার শিখতে দারুণ ভূমিকা রাখবে।
শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, শিশুদের কেবল সঞ্চয়ের কথা বললেই হয় না, বরং তাদের মধ্যে জমানোর উৎসাহ তৈরি করা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই প্রতিটি শিশুর হাতে সুন্দর একটি ব্যাংকের পাশাপাশি নতুন চকচকে নোট তুলে দেওয়া হয়েছে, যেন তারা আজ থেকেই জমানোর এই সুন্দর যাত্রা শুরু করতে পারে। এই ক্ষুদ্র অভ্যাসই ভবিষ্যতে তাদের সুশৃঙ্খল ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
শিশুস্বর্গ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিশুদের মেধা ও নৈতিক বিকাশে এ ধরনের বিভিন্ন জীবনধর্মী ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।