বাগেরহাটের শরণখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে উপজেলার ৯৬ টি অস্থায়ী কেন্দ্র ও একইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুরা এই টিকার আওতায় আসবে।
এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষকদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ হাসান।
এসময় হাম ও রুবেলা ভাইরাস সচেতনতা নিয়ে ডা: প্রিয় গোপাল বিশ্বাস বলেন,হাম সাধারণত এক ধরনের ভাইরাস। যা শিশুদের শরীরের ভিটামিনকে ভেঙে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই ৬ মাস থেকে ৫ বছরের প্রত্যেক শিশুকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে নিয়ে টিকা দিতে হবে। তাছাড়া হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এসময় আলোচনা করেন,প্রাথমিক শিক্ষক সালাম মোল্লা,নজরুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পী, ##