"আমার কোচিং সেন্টারের প্রতিটা ছাত্র/ছাত্রীকে সৈনিকের মতো করে গড়ে তুলেছি"এস এস সি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ এ অন্বেষা কোচিং সেন্টারের পরিচালক মাও সাদ্দাম হোসাইন এমন কথা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, হাঁটি হাঁটি পা পা করে অন্বেষা কোচিং সেন্টার দীর্ঘ প্রায় দুই যুগ পারি দিচ্ছে।দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নেত্রকোনা রোডের কাশিগঞ্জ বাজারের শহীদ মিনার সংলগ্ন অন্বেষা কোচিং সেন্টারটি অতি সুনামের সঙ্গে ছাত্র/ছাত্রীদেরকে পাঠদানে এবং রেজাল্টে সবার শীর্ষে অবস্থান করে আসছে। আগামী ২১ এপ্রিল-২০২৬ ইং সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস এস সি ও দাখিল সমমান পরীক্ষা।সেই উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় জানানো হচ্ছে।সেই উপলক্ষ্যে ১৮ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুরে অন্বেষা কোচিং সেন্টার আয়োজিত এস সি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা, রেজাল্ট ও দোয়া মাহফিল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুল কাদির আর মারুফ, সত্তাধারী আমানত লাইব্রেরী এন্ড ষ্টেশনারী,কাশিগঞ্জ বাজার।
সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাও আব্দুল জলিল আকন্দ, অধ্যক্ষ কাকুড়া কামিল(এম এ) মাদ্রাসা।মাও সাইদুর রহমান অধ্যক্ষ শর্ষিনাবাদ দারুচ্ছুনাত কামিল(এম এ)মাদ্রাসা।মাও মোঃ রুকন উদ্দিন অধ্যক্ষ গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসা।মাও মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী, উপাধ্যক্ষ ফুলপুর মহিলা কামিল(এম এ) মাদ্রাসা।মাও মোঃ আশরাফ আলী, সুপার ঘিটুয়ারী ওয়াহেদীয়া বালিকা দাখিল মাদরাসা।মাও মাকসুদুল জাহান মোঃ নূহ মিয়া, সুপার নামাপাড়া কেরামতিয়া বালিকা দাখিল মাদরাসা। মোঃ শফিউল আলম সবুজ,বিদ্যুৎসাহী সদস্য চাঁন্দপুর ডিগ্রি কলেজ। মোঃ নূরুল ইসলাম মাষ্টার প্রধান উপদেষ্টা অন্বেষা কোচিং সেন্টার। মোঃ কামরুজ্জামান বিপ্লব সহযোগি উপদেষ্টা অন্বেষা কোচিং সেন্টার ও সাংবাদিক এস এম হোসেন আলী প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ নাজমুল হুদা, মোঃ আলমগীর কবির, মোঃ জুয়েল মিয়া, মোঃ আলমগীর হোসেন প্রমুখ অত্র অন্বেষা কোচিং সেন্টারের শিক্ষক বৃন্দ। এবার এস এস সি ও দাখিল সমমান পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুই শত।সকল পরীক্ষার্থীদের হাতে অন্বেষা কোচিং সেন্টার কর্তৃক ফাইল স্কেল ও কলম বিতরণ করা হয়েছে এবং টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদেরকে কেটাগড়ি অনুযায়ী ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রায় ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ ও উপস্থিত ছিলেন।
সার্বিক পরিচালনা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,মাও মুফতি মোঃ সাদ্দাম হোসাইন ও মোঃ আলমগীর কবির। অন্বেষা কোচিং সেন্টার।
সবশেষে দেশের সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।