১৯ এপ্রিল রবিবার সকাল ১০ টার দিকে দাকোপের লাউডোব ইউনিয়নে দলিত টিএফটি সভাকক্ষে অন্তভুক্তি মূলক জীবন জীবিকায়ন পরিসেবা কৃষি বিষয়ক সংবেদনশীল করণ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্হিত থেকে বক্তৃতা করেন উপ সহকারী কৃষিকর্মকর্তা শায়ন তরফদার,উপসহকারী কৃষিকর্মকর্তা বোরহান উদ্দিন,স্বপন বিশ্বাস,দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায় লীড ফার্মার, দীপা রায়, যুব সদস্য ও পিছিয়ে পড়া কমিউনিটি প্রতিনিধি এবং টিএফটি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।উক্ত অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে১. প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর জীবন জীবিকায়নে কৃষি পরিষেবা প্রাপ্তি চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা।২. স্থানীয় কৃষি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করতে ভূমিকা বা করণীয় বিষয় আলোচনা। ৩. মুক্ত আলোচনা:অন্তভুক্তি মূলক ও সময়োপযোগী কৃষি পরিষেবাপ্রদানের কৌশল। ৪. কর্মপরিকল্পনা: রেফারেল ও ফালো-আপ ব্যবস্থার শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা।