কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি

বিশেষ প্রতিনিধি :

Date: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
news-banner
কানাডা প্রবাসী মোঃ মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মোঃ মোমিনুল হক সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় তার পরিবারের এক সদস্য বাদী হয়ে ১৫/০৪/২০২৬ ইং তারিখে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর-৯২৮। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা জানান, চাকুরি সুবাদে মোঃ মোমিনুল হক বর্তমানে কানাডায় কর্মরত রয়েছেন। কিন্তু দেশে আসলে তাকে প্রাণে মেরে ফেলবে একটি সন্ত্রাসী চক্র, এমন হুমকি দেয়া হচ্ছে। তার বাড়িতে এসেও নিয়মিত হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাই তার প্রাণ রক্ষার্থে প্রশাসনের সহায়তা চেয়ে আমরা সোনারগাঁ থানায় একটি জিডি করেছি।

Leave Your Comments