নির্বাচিত হয়ে ধুবিল ইউনিয়নবাসীর পাশে থেকে সার্বিক উন্নয়নে অবদান রাখতে চায়: রোকনুজ্জামান খোকন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর পাশে থেকে সার্বিক উন্নয়নে অবদান রাখতে চায় যুবদল নেতা রোকনুজ্জামান খোকন। সলঙ্গা থানা যুবদলের সদস্য ও ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান খোকন। উপজেলার ধুবিল ইউনিয়নের আমসাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক ও পরীক্ষিত নেতা হিসেবে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন তথা সমস্ত উপজেলায় নেতাদের নিকট পরিচিত মুখ। দলের ত্যাগী পরিশ্রমি ও পরীক্ষিত নেতা হিসেবে নিরলসভাবে ধুবিল ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। রোকনুজ্জামান খোকন তার পরিবারের অন্যান্য সদস্যরা বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। মাঠের নেতা হিসেবে ধুবিল ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থেকে দলের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে রোকনুজ্জামান খোকন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ধুবিল ইউনিয়নে সকল উন্নয়ন পরিকল্পনা মাফিক করা হবে। আমার ইচ্ছা ধুবিল ইউনিয়নবাসীর সেবা কারার দল যদি মনোনয়ন বা সমর্থন দেয় তাহলে ইউনিয়নের সকলস্তরের মানুষের ভালোবাসায় খুব সহজে চেয়ারম্যান হতে পারবো বলে আশা রাখি। তিনি আরও বলেন আগামীতে দলের হাত আরো শক্তিশালী করে মানুষের ভালোবাসা দিয়ে সকলে মাঝে বেঁচে থাকতে চাই। ধুবিলে শিক্ষা বিস্তার ও মাদক সন্ত্রাস নির্মূল করব ইনশাল্লাহ।

Leave Your Comments