ময়মনসিংহে কৃষক হত্যা মামলার ৩ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
news-banner
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীসহ আরও তিনজনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৭ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস সকল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জল মিয়া (৩২) ও একই এলাকার সোরহাব আলীর ছেলে সহিদুল (৩৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) ও নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)।

আদালত সূত্রে জানা যায়,২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে কৃষক আশ্রাব আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।

Leave Your Comments