মহাধুমধাম ও উৎসব মূখর পরিবেশে দাকোপের বাজুয়ার চাঁদপাড়া সার্বজনীন শশ্মান কালী পুজা আজ ১২ মে (২৮ বৈশাখ) মঙ্গল বার হতে শুরু হচ্ছে সপ্তম বর্ষীয় শ্রীশ্রী শ্মশান কালী পুজো। পুজো উপলক্ষে ৬ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার আয়োজন করেছে পুজো আয়োজক কমিটি।
অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ১২ মে মঙ্গলবার রাত
১১ টার দিকে মায়ের মঙ্গল ঘট স্হাপন রাত ১২টায়
মায়ের পুজোর মধ্যেদিয়ে উৎসবের সূচনা হবে। ১২ মে রাত ৮ টার দিকে কবি গান।১৩ মে বুধবার রাত ৮টায় জমকালো সাংস্তৃদিকসন্ধ্য,১৪মে বৃহস্পতিবার রাত ৮ টায় ধর্মীয় যাত্রা পালা ভক্তকবি জয়দেব পদ্নাবতী,১৫ মে শুক্রবার সামাজিক যাত্রাপালা "মা আগে না বউ আগে,১৬ মে শনিবার বিকাল ৩টায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযেগীতা ও মেগা কনসার্ট,১৭ মে রবিবার বিকাল ৩টায় ঘোড় দৌড় ও রাত ৮ টায় যাত্রা পালা 'গরীব কেন মরে'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান,উদ্বোধক হিসাবে উপস্হিত থাকবেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জনাব বোরহান উদ্দিন মিঠু,।
পুজো উদযাপন কমিটির সভাপতি সুপ্রভাত মন্ডল (সংগ্রাম) ও সাধারন মম্পাদক প্রজেশ রায় (ছোট্ট)তারা জানিয়েছেন, উৎসব টি সফল করতে সকল প্রস্তুতি সমপন্ন হয়েছে তারা বলেন ধর্ম-বর্ণ ণির্বিশেষে সকলকে এই ধর্মীয় ওসাংস্কৃতিক মিলন মেলায় উপস্হিত থাকার জন্য বিনীত ভাবেআহবান জানিয়েছেন।