ময়মনসিংহে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী-ইয়াসের খান চৌধুরী

এস এম হোসেন আলী ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, মে ১২, ২০২৬
news-banner
নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।১২ মে-২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-(ফুলপুর-তারাকান্দা)২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসাবে কাজ করবে এবং এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায় সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার ফুলপুর-তারাকান্দায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। মিনি স্টেডিয়াম তৈরি, হাসপাতাল এবং রাস্তাঘাট উন্নয়ন এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।এসব উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ জনগনকেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এস এম নাজমুস ছালেহীন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা,স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ।
এছাড়াও তিনি হালুয়াঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

Leave Your Comments