" আমার উপজেলা শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত রাখা আমার দায়িত্ব " এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, ও স্কুল হতে ঝড়ে পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায়, উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গোমেজ,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমূল বাসার,সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আরিফ মাহফুজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাইদ, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়
আরো বক্তব্য রাখেন কাজী, মৌলভি, পুরোহিত, শিক্ষক প্রতিনিধি বৃনদ। এসময় অনুভূতি প্রকাশ করে মিশু মনি বলেন, আমার জন্ম অত্যান্ত গরীব ঘরে, পরিবারের লোকজন মনে করে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়াই তাদের কাজ, কিন্তু মিশু মনির পাশে দ্বাড়ায় ওয়ার্ল্ড ভিশন তার বিয়ে ভেঙে দিয়ে পড়া - লেখার ব্যাবস্থা করে দেন। এখন দ্বাদশ শ্রেণিতে পড়া- লেখা করছেন তিনি। রায়হান বাবু বলেন গরীব ঘরে জন্ম গ্রহন করায় তাকে শিশু শ্রম দিতে হতো। এখন ওয়ার্ল্ড ভিশন শিশু শ্রম থেকে মুক্তি দিয়ে তার পড়া- লেখার ব্যাবস্থা করে দিয়েছেন।
প্রধান অতিথি রায়হান সিরাজী বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ আমাদের উপজেলায় গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করছে এ কাজটি যেন সফলভাবে সম্পন্ন হয় সেজন্য আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং আমরা সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আসছি আমাদেরকেও এ কাজে সহযোগিতা করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে তাহলে আমাদের উপজেলা দিন দিন এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং ছয় শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।