তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: শুক্রবার, মে ২২, ২০২৬
news-banner
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, ২৩শে মার্চ ১৯৭১ সালের পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ এবং বীর মুক্তিযোদ্ধা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের ৯তম মৃত্যুবার্ষিকী ও ২১শে মে ‘শোক দিবস’ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা জাগপা-এর উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা জাগপা-এর সভাপতি মতিয়ার রহমান মতি।

উপজেলা জাগপা-এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়া-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাগপা-এর সাংগঠনিক সম্পাদক ডাক্তার শহিদুল ইসলাম, উপজেলা যুব জাগপা-এর আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, ৪নং ইউপি জাগপা সভাপতি আকবর আলী, এবং ৩নং সদর ইউপি জাগপা ছাত্র কাফেলার সভাপতি আতিকুর রহমান আতিক।

সভায় বক্তারা মরহুম শফিউল আলম প্রধানের দেশপ্রেম, ত্যাগ এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

উক্ত দোয়া ও আলোচনা মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৩নং সদর ইউপি জাগপা ছাত্র কাফেলার সদস্য সচিব আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর হাসান সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাগপা ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের কর্মীগণ।

আলোচনা সভা শেষে মরহুম শফিউল আলম প্রধানের আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

Leave Your Comments