সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার এস এম আবু জুবায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিরর, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুসামা , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার। উপজেলার ১৮৫ টি স্কুলের প্রাথমিক ভাবে বিজয়ী ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিএনপির নেতৃবৃন্দ শিক্ষা অফিসের কর্মকর্তা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এমপি ভিপি আয়নুল হক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন,প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সময় উপযোগী করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে। খেলাধূলার মাধ্যমে কোমলমতি শিশুরা মাদক থেকে দূরে থাকবে।