সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ৬ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ১টি ইটভাটার কিলন ও ১টি ভাটার চিমনী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জরিমানাকৃত ইটভাটা উল্লাপাড়া উপজেলা দাদপুর মেসার্স এইচ এন্ড কে ব্রিকস ২ লক্ষ টাকা। চড়ুইমুড়ি মেসার্স বি এর বি ব্রিকস ২ লক্ষ টাকা। কয়ড়া মেসার্স স্মৃতি ব্রিকস ২ লক্ষ টাকা জরিমানা ও কিলন ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। গজারিয়া মেসার্স পিবিসি ব্রিকস ৩ লক্ষ টাকা। পুকুরপাড় মেসার্স বেঙ্গল ব্রিকস ৩ লক্ষ টাকা। ব্রক্ষ্রকাপালিয়া মেসার্স সাফওয়ান রিসান (এসআরবি) ব্রিকস ১ লক্ষ টাকা জরিমানা ও চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার (২৩ মে) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: শাহিন আলম। সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকশ টিম মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন। এ সময় সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ রক্ষায় অনুমোদনহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।