শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ

Date: মঙ্গলবার, মে ২৬, ২০২৬
news-banner
২৩ মে ২০২৬:সিলেট রেঞ্জের সম্মানিত নবাগত ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) জনাব আসিফ মহিউদ্দিন পিপিএম। সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার জেলার সকল স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মহোদয়, মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ, কর্মক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে জেলার শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ-সহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের উল্লেখযোগ্য পারফরম্যান্সকারী অফিসারদের পুরস্কৃত করা হয়।
ডিআইজি মহোদয় বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের উৎসাহিত করার মাধ্যমেই আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।

Leave Your Comments