পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ‘স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোন’। গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে শোরুমটিতে নগদ মূল্যের পাশাপাশি সহজ কিস্তিতে পণ্য কেনার বিশেষ সুবিধা রাখা হয়েছে।
মঙ্গলবার (২৬মে) সন্ধায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বাংলাবান্ধা বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিবর্গ ও পরিচালনা পর্ষদ রয়েছেন,স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোনের চেয়ারম্যান সোহেল রানা মানিক প্রধান,ডাইরেক্টর ও ডিলার রিয়াজুল মোল্লা,পরিচালক মৌসুমী প্রধান,পরিচালক কল্পনা মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট মানিক প্রধান, বাংলাবান্ধা বন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, বর্তমান সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমেদসহ আরও অনেকে। এছাড়াও রপ্তানিকারক হিসেবে উপস্থিত ছিলেন মানিক ও মঞ্জু প্রধান।