সিরাজগঞ্জে মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার-৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: রবিবার, জুন ০৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের দায়ে অপর একজনকে মারামারির মামলায় আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার বেতুয়া পূর্ব পাড়া গ্রামের বেরাজ আলীর ছেলে শাহীন (২৫), চান্দাইকোনা গ্রামের কৃষ্ণচন্দ্রর ছেলে কৃষ্ণ কুমার (১৭)। একই গ্রামের শুভ দাস (১৬)। একই উপজেলার বাসুরিয়া গ্রামের হাবিবুরের ছেলে মোঃ শহিদুল ইসলাম খন্দকার (৪১)। বগুড়া জেলার শেরপুর থানার সীমা বাড়ি গ্রামের সোহেল রানার ছেলে জিম হোসেন (১৬)। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) আহসানুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে, রবিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments